1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কয়রা ও পাইকগাছার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সেক্রেটারি হাফেজ আবু মুসা এবং যুগ্ম আহ্বায়ক মোঃ খলিলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দল নেতা আঃ হালিম চৌধুরী, মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, নাজমুস শাহাদাৎ, কারী ইদ্রিস আলী, মাওলানা এনামুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট