1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

চৌগাছা সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল আটক

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় এয়ার গান ও ১টি বিদেশী গ্যাস পিস্তল মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়ন এর অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের বিশেষ একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠের মধ্য হতে ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশী গ্যাস পিস্তল সহ ট্রিগার স্প্রিং ৩০টি,ব্যাকসাইড ইউ ১৪টি, ফ্রন্ট সাইড টিপ ২৯টি মালিক বিহীন উদ্ধার করে। আটককৃত অস্ত্র ও মালামাল মামলা দায়ের এর মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট