1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামায়াত-বিএনপি যৌথভাবে পাল্লা দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে-জাপা মহাসচিব সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ১৬ বছর বয়সিদের এনআইডি নিবন্ধনের সিদ্ধান্ত ইসির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টির সভা পাইকগাছায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পাইকগাছা হসপিটালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন; এমপি আবুল কালাম আজাদ দাকোপে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

১৬ বছর বয়সিদের এনআইডি নিবন্ধনের সিদ্ধান্ত ইসির

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট