1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন বেইলী রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় দাতার বিরুদ্ধে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যশোরের উন্নয়নের চাঁকাকে আবার সচল করতে চাই-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বাড়ছে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ বাগেরহাটে খান জাহান আলী( রহঃ) দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির হাতিয়ায় ৬৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদেরকে কোথাও স্থান দেওয়া হবে না-ধর্মমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেওয়া হবে না। তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না।

এ সময় ইসলামি মেলার উদ্বোধন ঘোষণা করে সাফল্য কামনা করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মাসব্যাপী এ বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট