1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় একটি খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে খাল খনন কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানির সমস্যা ও কৃষি সেচ ব্যবস্থার উন্নতি হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এর প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষি সেচ নিশ্চিত করাই ছিল সেই উদ্যোগের মূল লক্ষ্য। সে সময় সারা দেশে প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চালু করা হয় ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট