1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চিতলমারীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্থানীয় দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মুফতি নুরুজ্জামান শেখ।
মাহফিলে মাওলানা বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে ও মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান।
মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার নাজমুল হুদা, সেক্রেটারি মোঃ আতিয়ার শেখ, মোহাম্মদ অহিদুজ্জামান, মোহাম্মদ হেকমত তালুকদার, মোঃ জাহাঙ্গীর মুন্সি ও সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট