1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিএনপির নির্বাচনি ইশতেহারে খাল খনন অনত্যম অঙ্গীকার-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে খাল খনন অন্যতম অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি বলেন, মাগুরা জেলায় দখল হওয়া খাল উদ্ধার করে পর্যায়ক্রমে খনন ও পুন: খনন করে তা সংরক্ষণ করা হবে। সরকারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

মন্ত্রী আজ (সোমবার) দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর এর (এমডি-১/এস-৬) খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির উদ্বোধন করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, খাল খনন উৎসবে পরিণত হয়েছে। ইতোমধ্যে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান করা হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্পমূলে সার, বীজসহ আনুষঙ্গিক ক্রয় করতে পারবেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়, সে যে দলেরই হউক। আমরা যেকোন মূল্যে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করবো।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তৃতা করেন মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান সুজন। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

উল্লেখ্য ২.৮৭০ কিলোমিটারের মধ্যে মহম্মদপুরে ০.৯৫৫ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৯ লাখ ৩৯ হাজার তিনশত ২৮ টাকা। আগামী ১৫ মে ২০২৬ সালে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিকালে মন্ত্রী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল (২.৪০ কিলোমিটার) খনন কর্মসূচির উদ্বোধন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট