1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে এক বছর কারাভোগ শেষে পাচারের শিকার বাংলাদেশি ৪ নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশি ৪ নারী গাইবান্ধা, যশোর,মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সাজাভোগ শেষে মুম্বাইয়ের নবজীবন নামে একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর এফ ও শফিকুল ইসলাম জানান, এক বছর আগে উন্নত জীবনের আশায় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর সাজা শেষে নবজীবন নামে একটি শেল্টার হোমে ঠাঁই হয়।সেখান থেকে আজ তাদের দেশে আনা হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা হোসেন জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি এনজিও সংস্থা ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে নিজেদের হেফাজতে গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট