
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি অপারেশন জুলফিকার আলি, এবং পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, বিএনপি নেতা আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, ইউএনও সিএ আব্দুল বারী, প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply