1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়া:: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের রায় প্রদান করেন।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারিতে ভোটগ্রহণ চলে। নির্বাচনে গড় ভোটের হার ৪২ দশমিক ৪৯ শতাংশ। তবে এই হিসেবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।

এ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। ১৫০টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট