1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দাতার বিরুদ্ধে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যশোরের উন্নয়নের চাঁকাকে আবার সচল করতে চাই-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বাড়ছে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ বাগেরহাটে খান জাহান আলী( রহঃ) দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির হাতিয়ায় ৬৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪ শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা যুদ্ধ নয়, অধিকার রক্ষায় অটল ইরান-মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন পরিদর্শন করেন। এ সময়ে দেখা যায়, স্থানীয় সায়েদআলী সরদারের ছেলে শাহিনুর সরদার সরকারি খাস জমি দখল করে পাকাঁ স্থাপনা নির্মাণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাস জমি জনগণের সম্পদ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে নেওয়ার সুযোগ নেই। অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা বদ্ধপরিকর। খাস জমি দখলের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট