1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে মহিলা পরিষদের প্রায়ত সদস্যদের স্মরণ সভা যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন বেইলী রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় দাতার বিরুদ্ধে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগ যশোরের উন্নয়নের চাঁকাকে আবার সচল করতে চাই-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে মহিলা পরিষদের প্রায়ত সদস্যদের স্মরণ সভা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রায়ত সদস্যদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে শহরের শহীদ মিনার সড়কে নিজস্ব কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্থানীয় সুধীজন, সংগঠনের সদস্য, প্রয়াত পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতার মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই প্রায়ত সদস্যরা হলেন নারীনেত্রী হলেন, জেলা শাখা সাবেক সভাপতি শরীফা মুহিত , তহুরা হোসেন ও শিল্পী সমাদ্দার
স্মরণসভায় তাদের কর্ম, ত্যাগ ও সাংগঠনিক যোগ্যত তুলে ধরে আলোচন করেন মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির চেয়ারম্যান, প্রবীণ শিক্ষাবিদ ও প্রয়াত তহুরা হোসেনের স্বামী অধ্যাপক মোজাফফর হোসেন, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য ও প্রবীণ সমাজসেবক অধ্যাপক চৌধুরী আব্দুর রব, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহনারা খানম, সহ-সভাপতি যথাক্রমে তহমিনা বেগম মিনু ও জোৎস্না দেবনাথ। অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন উপ-পরিষদ সম্পাদক নাদিরা আকরাম, হেনা চৌধুরী, সোনালী সোম, তাজ‌মিন নাহার তাজু, ফারজানা জাফর, টুম্পা আক্তার মিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
বক্তারা বলেন, বাগেরহাটে মহিলা পরিষদের ৪৮ বছরের পথ চলায় প্রয়াত এই তিন নেত্রী নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সংগঠনের বিকাশে নিরলস কাজ করে গেছেন। কাজের মধ্য দিয়ে তারা বাগেরহাটের মানুষের স্মৃতিতে যুগ যুগ বেঁচে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট