1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলা নববর্ষে নগরবাসীর প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা বার্তা চৈত্র-বৈশাখে কুমোরপাড়ায় প্রাণচাঞ্চল্য; মাটির খেলনায় শৈশবের ডাক চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাবেক ইউপি সদস্যের নবনির্মিত বাড়িতে দুর্বৃত্তায়ন জানালার থাইগ্লাস ভাঙচুর আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে এবং নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হয়ে নিজেকে জাতির সেবক হিসেবে গড়ে তুলতে হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সুনাম বৃদ্ধি পাবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। পাশাপাশি ধাপে ধাপে অবকাঠামোগত উন্নয়ন, বিএম শাখাকে এমপিওভুক্তকরণ এবং কলেজটি জাতীয়করণের বিষয়েও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু এবং হাফেজ জালাল উদ্দীন। এছাড়াও গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট