চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান অতিথি হিসেবে এ সার বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল হক, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক উপস্থিত ছিলেন।
এ মৌসুমে মোট ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি আমন ধানে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।