বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ জাকারিয়া মোল্লা (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ রবিবার (৫ জুলাই) দুপুর ১২:১৫ মিনিটের দিকে কচুয়া থানার যশোরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া মোল্লা ওই গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি আভিযানিক দল যশোরদী গ্রামে জাকারিয়া মোল্লার নিজ বসত ঘরে অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।##