নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নারায়ণগঞ্জ বমি পার্টির কবলে পড়ে এক ব্যক্তি ৬৫ হাজার ৫শত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগীর স্থানীয় থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, গত ৯ জুলাই বেলা আনুঃ ১২ টায় সময় রফিক প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর মার্কেটিং ম্যানেজার মনির হোসেন মৃধা নিজ কর্মস্থালে যাওয়ার পথে নারায়ণগঞ্জের চাষাড়ার উদ্ধেশ্য বাধন নামক বাসযোগে রওনা হয়। প্রতিমধ্যে বাধন বাসটি শিবু মার্কেট মোড়ে গেলে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তার মাথার উপর বমি নিক্ষেপ করে। কৌশালে মনোযগ নষ্ট করে মনির হোসেনের পকেট হতে ৬৫ হাজার ৫ শত টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে মনির হোসেন মৃধা নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।