মনির হোসেন:: মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানের অংশ হিসেবে কক্সবাজার থেকে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় ১৩ জুলাই বিকাল ৩ টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট রুমে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।