নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের ‘‘অনলাইন মাইক্রোপ্লান ইন ওপেন স্কেলিং রুট প্লানিং (এসআরপি) এ্যাট কেসিসি লেভেল’’ শীর্ষক প্রশক্ষিণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। দুপুর ১২টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ ২দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনলাইনে ইপিআই টিকাদান কেন্দ্র চিহ্নিতকরণের বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ১৩জুন থেকে এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে প্রশাসক প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্-এর চিকিৎসক ডা. দেবজ্যোতি বৈরাগী।
এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য খুলনা সরকারি মহিলা কলেজের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কলেজ অভ্যন্তরের পানি নিস্কাশনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রশাসক কলেজের লাইব্রেরী, অডিটরিয়াম, বেগম খালেদা জিয়া, জুলাই ২৪ ও মন্নুজান ছাত্রীনিবাস পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, উপাধ্যক্ষ আব্দুল গফফার, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল ইসলাম, শিক্ষক প্রফেসর জাকির হোসেন, মো: ওয়াহিদ সাদিক, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, শেখ মো: জামিরুল ইসলাম, সাদিকুর রহমান সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।