দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া দুস্ত অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খুলন-া১আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খানের দিকনির্দেশনায় বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় দাকোপ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চালনা পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৩০টি অসহায় দুস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি দুইবান করে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য প্রতি পরিবারে ৬ হাজার টাকার চেক প্রধান করেছেন। প্রধান অতিথি হিসেবে এ সময় ঢেউটিন ও টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ, খুলনা-১ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল-আমীন সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, চালনা কলেজের প্রভাষক ও বিএনপিনেতা শেখ ইমরান হোসেন পলাশ, শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রাজ্জাক মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অফিস সহকারি মিন্টু রায় প্রমুখ।