নিজস্ব প্রতিনিধি:: নারী অধিকার ভিক্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাদাবন সংঘ আয়োজিত ‘ভুলতথ্য, অপতথ্য ও তথ্যযাচাই’ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
প্রধান অতিথি বলেন, ভুলতথ্য ও অপতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে। তথ্য যাচাই বাছাই করে শেয়ার করা উচিৎ। তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা আইন করেছে। কোনটি ভুলতথ্য ও অপতথ্য তা জানতে হবে। ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো: মেহেদী হাসান, জেলাশিক্ষাঅফিসারএসএমছায়েদুররহমান, জেলাআইসিটিকর্মকর্তা মো: আলীমুজ্জামান, সহকারীপুলিশকমিশনার মো: শফিকুলইসলাম, মানুষেরজন্য ফাউন্ডেশনেরপ্রজেক্ট অফিসারলাইসামাহমুদ হেমাপ্রমুখবক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম সহকারী বুশরা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন। ধন্যবাদ জানান বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নওশীন নাওয়াল চৌধুরী।
সেমিনারে সরকারি-বেসরকরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, বাদাবন সংঘ একটি নারী অধিকার ভিত্তিক বেসরকারি সংস্থা স্বাধীনতা প্রকল্পের আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার তরুণ-তরুণীদের মাঝে ডিজিটাল নিরাপত্তা ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে