দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা লাইডোব ইউনিয়নের পশুরধার এসডিএফ এর হলরুমে উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক রুপা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত রায়, সংগঠনের সভাপতি ইস্রাফিল বয়াতী। অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন লতিকা গাইন, ধ্রুবশংকর রায়, কিশোর কুমার ব্যানার্জী, শম্পা বিশ্বাস, বিভাষ মন্ডল, রানু বৈদ্য, চন্দ্রা রায়, নন্দিতা রায়, অপির্তা গাইন সরলা রানী মন্ডল, ইতিকা বর্কন্দাজ প্রমুখ। অনুষ্ঠানে আগামী দিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণে সার্বিক সহযোগীতা করেন লির্ডাসের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, কমিউনিটি মোবিলাইজার তানিয়া গাইন ও শীলা মন্ডল।