বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
ডেস্ক:: খুলনায় ছেলেকে খুঁজতে একটি বাসায় ঢুকে গুলিবর্ষণের ঘটনায় শিমুল (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের দাবি, ছেলেকে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরে বিদ্ধ হয়।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিমুল করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ৪-৫ জন যুবক মুকুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা ঘরে তল্লাশি চালায়। হৃদয়কে না পেয়ে তারা গুলি ছোড়ে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের ডান পাশে লাগে।

গুলির শব্দে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে আহত শিমুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়াকে কেন্দ্র করে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews