চিতলমারী প্রতিনিধি:: “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারীর সভাপতিত্বে ও উপজেলা ফ্যাসিলিটেটর শুভ ঘোষের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা এনসিপির সভাপতি জুয়েল ফকির ও জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী মহিউদ্দিন মোল্লা, গৌরাঙ্গ মন্ডল, শংকর পান্ডে ও মৎস্য খাদ্য বিক্রেতা সাকিব শেখ।