দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা দূর্নীতি দমন কমিশনের আয়োজনে দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে ও চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের পরিচালক সাগর সেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা এস এম ফেরদৌস,উপজলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, অধক্ষ্য মাওলানা অজিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া। সভায় শোষনমুক্ত সমাজ গঠনে দূর্নীতি প্রধান অন্তরায়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়, আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করে আবুল হোসেন বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা জয়শ্রী চক্রবর্তী শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।