বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে পাঁচটি অবৈধ পাটা বিনষ্ট এবং পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী মো. শহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামানসহ থানা পুলিশের একটি দল।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নদীতে অবৈধ পাটা ও জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।