বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-সিটি কর্পোরেশনের প্রশাসক এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং লাল থেকে সবুজ: এলাকাজুড়ে চাঞ্চল্য যশোরের নীলগঞ্জে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক মিয়ানমার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসন শুরুর অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগদানের পাশাপাশি ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তার এ মনোভাব ব্যক্ত করেন।

রিট্রিটের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠকে ড. হাছান মাহমুদ মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের পূর্বের আলোচনাগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মিয়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছে যে, তারা তাদের দেশ থেকে জোরপূর্বক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত আছে।

‘প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেই কেবল মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষার নজির রাখতে পারে’ উল্লেখ করে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন ড. হাছান মাহমুদ।

এ সময় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন এবং তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসন শুরুর অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

এদিকে রিট্রিটের শেষ দিন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিন সকালে নয়াদিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন পঞ্চবটিতে ড. হাছান মাহমুদসহ রিট্রিটে যোগদানকারী ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা এবং নেপালের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের আঞ্চলিক জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ রিট্রিটে বিমসটেক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews