1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড. ইউনূস

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাবেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ করতে পারতেন, কিন্তু তিনি অল্প সময়ে তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরে কবে যাচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।

সেখানে কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে, স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট