1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

নতুন পররাষ্ট্রসচিব হলেন জসীম উদ্দিন

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো অফিস আদেশ প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের অফিস আদেশ হয়ে গেছে। নতুন পররাষ্ট্রসচিব সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

১৩ ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেওয়ার পর টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে রাষ্ট্রদূত হিসেবে গ্রিস এবং পরবর্তী সময়ে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা সরকারের চুক্তিভিত্তিক যত নিয়োগ ছিল সব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

আর মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট