শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সহায়তা দেওয়া হবে-আনোয়ার ইব্রাহিম

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৈঠক শেষে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এ অঞ্চল শান্তিপূর্ণ রাখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া।’

এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে কথা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

তার আগে দুপুরে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সেখানে ড. ইউনূস বলেন, ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানেই দুজনের একান্ত বৈঠক হয়।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews