শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

ঢাকা টু কক্সবাজার পৌঁছালো স্পেশাল ট্রেন-দুর্গাপূজার ছুটি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দুর্গাপূজার ছুটি উপলক্ষে ঢাকা থেকে ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে স্পেশাল ট্রেন। এই ট্রেনটি চলাচল করবে ১৩ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। যেটি ঢাকা থেকে ছেড়ে আসে রাত ১১টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন স্পেশাল ট্রেন ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে। দুর্গাপূজার টানা ৪ দিনের সরকারি ছুটিতে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর চারদিন রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে বিশেষ ট্রেন পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে বিশেষ ট্রেনটি।

নিয়মিত আন্তঃনগর ট্রেন “কক্সবাজার এক্সপ্রেস” এবং “পর্যটক এক্সপ্রেস” দুই জোড়া ট্রেন চলাচল করে ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করে স্পেশাল ট্রেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews