শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

হঠাৎ সেনাবাহিনীতে বড় রদবদল

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে বড় রদবদল আনা হয়েছে।

এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

আর ডিজিএফআইর নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার সেনাবাহিনীর বিভিন্ন পদে এই রদবদল আনা হয়।

২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক-এর জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর পর সেনাবাহিনীতে কয়েক দফা রদবদল করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় কয়েকজন কর্মকর্তাকে।

গত ১২ আগস্ট মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন। দুই মাসের মাথায় গুরুত্বপূর্ণ এই পদে আবার রদবদল করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews