1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

আজ লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: লেবাননে ইসরায়েল হামলায় নিরাপত্তাহীনতায় পরেছে বাংলাদেশের প্রবাসীরা। প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি ফেরত আসছেন। আজ সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া জানান, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি দেশে ফেরত আসছেন। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সন্ধ্যায় তারা ঢাকা অবতরণ করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় এক লাখ। এদের মধ্যে দেশে ফিরে আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন মাত্র এক হাজার ৮০০ জন। তাদের মধ্যে লিগ্যাল ডকুমেন্টস রয়েছে ১৬৭ জনের বাকিদের কোনো ডকুমেন্ট নেই।

প্রতিদিন দুইটি ফ্লাইটের মাধ্যমে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন। অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট