শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লক্ষ ৩৯০৩২ জন, এগিয়ে মেয়েরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সংখ্যায় এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড—সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে।

পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ২৪ শতাংশ কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

শিক্ষাবোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

পরীক্ষার প্রথম দিনেই ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বেড়েছে।

ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও, ঢাকায় শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মেয়েরা পাসের হার ও জিপিএ-৫– উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে, যা সামগ্রিকভাবে মেয়েদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির দিকটি তুলে ধরে।

শিক্ষাবিদরা মনে করছেন, ফলাফলে এই পরিবর্তন শিক্ষার্থীদের প্রস্তুতি, প্রশ্ন কাঠামো এবং মূল্যায়ন পদ্ধতির ওপর আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews