শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

বটিয়াঘাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সহকারী বিদ্যালয় পরিদর্শক বাবুল হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি (ডিগ্রী) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বারোআড়িয়া শহীদ স্মরণী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ আহম্মেদ, গরিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ সুশাংক মল্লিক, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায় , হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র অরিত্র ঘোষ, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী প্রিয়ন্তী মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কৃতি ছাত্র- ছাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews