1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

চট্রগ্রামের বহিঃনোঙর থেকে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রাম বহিঃনোঙর হতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন

মঙ্গলবার ১৯ আগস্ট মঙ্গলবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ আগস্ট রবিবার নবাব এন্ড কোম্পানি এর সুপার ভাইজার মোঃ আনোয়ার আজম (৪৫) বানিজ্যিক জাহাজ MV AMSTEL STORK হতে সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে চট্টগ্রাম বহিঃ নোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তাৎক্ষনিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরম্ভ করে। পরবর্তীতে আজ ১৯ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট