রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

এবার কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আগামীকাল

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন। বিমান ভাড়া কমায় এবার হজ খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হবে।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, আগের প্যাকেজ-১ এর মতো তবে খরচ কিছুটা কমবে।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews