রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, হিসাব রক্ষন অফিসার আবুল বাশার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলাও সময়ের দাবি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সাইবার অপরাধ প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা রক্ষা ও ইতিবাচক অনলাইন আচরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews