1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

পাইকগাছায় আল-আমীন বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের আল-আমীন বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা প্রদান করেন।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনকৃত খাদ্যে ক্ষতিকর ফ্লেভার ও রাসায়নিক রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ একাধিক অনিয়মে জড়িত ছিল। এ কারণে বেকারিটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস ও আনসার সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলায় নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট