1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

খালেদা জিয়ার জন্য জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

জানা গেছে, বিমানের ভাড়া থেকে শুরু করে প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা কাতার সরকারই বহন করছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় অবতরণের জন্য সব অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তাঁর শাশুড়ির চিকিৎসার আপডেট জানার জন্য লন্ডন থেকে দেশে ফেরেন। দুপুরে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত দিনে ঢাকায় আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার বিকেলেই বিমানটি পৌঁছানোর কথা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকরা যদি শারীরিক অবস্থাকে যাত্রার উপযোগী মনে করেন এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট