1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছে সিংহ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন যে, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি তার খাঁচা থেকে বেরিয়ে যায়।

পরিচালক জানান, সিংহটি চিড়িয়াখানার অভ্যন্তরেই রয়েছে এবং সেটির গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, “অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।”

তিনি আরও নিশ্চিত করেন, ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত বের করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে বাইরে গেল এমন প্রশ্নে পরিচালক ধারণা দেন, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। তার মতে, গ্রিল ভাঙা বা ফাঁকা হওয়ার মতো কোনো স্থান নেই; তাই দরজা দিয়েই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

রফিকুল ইসলাম তালুকদার আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট