1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকা পৌঁছাবে।

বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকার কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় কর্তব্যরত অবস্থায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। ওই হামলায় প্রাথমিকভাবে ৮ জন আহতের খবর পাওয়া গেলেও সর্বশেষ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

আহত সকল শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন এবং এরই মধ্যে একজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত এই বীর সন্তানদের অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগামী শুক্রবার তাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট