শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

ডেস্ক:: অনকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয় ভাঙচুর করা হয়।

রোববার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে, শনিবারের ঘটনা নিয়ে এ দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews