1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক-অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্য ও রাজনীতিকে সবসময় আলাদা করে দেখা উচিত। একটি বড় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপড়েন কমিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন। আমরা কোনো প্রতিবেশীর সাথেই তিক্ত সম্পর্ক চাই না।”

বাণিজ্যিক বাস্তবতার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে পণ্য আমদানিতে খরচ অনেক কম হয়। তিনি বলেন, “ভারত থেকে চাল না এনে যদি ভিয়েতনাম থেকে আনতে হয়, তবে প্রতি কেজিতে খরচ আরও ১০ টাকা বাড়বে। তাই জাতীয় স্বার্থ ও জনভোগান্তি কমাতে অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখা জরুরি।”

বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে যে ধরনের ভারতবিরোধী বক্তব্য আসছে, সে প্রসঙ্গে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন যে এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এর সাথে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখা দুই দেশের স্থিতিশীলতার জন্যই প্রয়োজনীয়।

বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট