1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক বাগেরহাটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক দাকোপে খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

ইতিহাস গড়লেন টাঙ্গাইলের মেয়ে, কোরআন ছুঁয়ে শপথ নিয়ে হলেন বিচারপতি

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশী বংশোদ্ভূত নারী সোমা এস সাঈদ। দেশটির দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রথম মুসলিম হিসেবে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে এক জমকালো অনুষ্ঠানে তিনি এই শপথ নেন।

সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণ করেন। সেই প্রথা ভেঙে সোমা সাঈদের এই ভিন্নধর্মী শপথ গ্রহণকে দেশটিতে ধর্মীয় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে আদালত কক্ষে উচ্চপদস্থ বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমা সাঈদের এই অর্জনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন প্রবাসীরা। এমন অভাবনীয় সম্মানে ভূষিত হয়ে সোমা সাঈদ নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোমা সাঈদের জন্ম বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা। পারিবারিক ঐতিহ্য মেনেই তিনি আইন পেশায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট