1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত; সেটি অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা আছে। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে, বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এছাড়া বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা রাস্তার দু’পাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট