শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বাংলাদেশ মিশনে বেগম খালেদা জিয়ার প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

সোমবার ঢাকায় পাওয়া এক বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিদর্শনকালে দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করা সদ্যপ্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews