1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

স্কুল ও কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, সভা বা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো স্কুল বা কলেজের মাঠ কিংবা হলরুম নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা একটি চিঠি মাউশি মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে প্রচারণার চেষ্টা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের সুযোগ দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে মাউশিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার জন্য জায়গা বরাদ্দ না দেয়, তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিশেষ নির্দেশনা পাঠানো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করেন, সে বিষয়টি মাউশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট