1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ তারাকান্দায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পুকুরে ভেসে উঠল লাশ বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটকের ৩ বছর পর দেশে ফিরল বাংলাদেশি ৬ নারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

প্রশাসনে পদোন্নতি,অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

ডেস্ক:: জনপ্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি ও বিতর্ক প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পদোন্নতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পদোন্নতির ক্ষেত্রে যোগ্য ও দক্ষ অনেক কর্মকর্তাকে আবারও বঞ্চিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ এবারও তালিকায় স্থান পাননি। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করতে হবে এবং পরবর্তীতে তাঁদের পদায়ন বা বর্তমান কর্মস্থলেই ইনসিটু (পদোন্নতিপ্রাপ্ত পদে বহাল) রাখার আদেশ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট