1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন-ইএএসডি‍‍`র জরিপ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভোটের বাকি আর মাত্র দুই দিন থাকতে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি তাদের সম্ভাব্য ফলাফলভিত্তিক জরিপ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।

দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৪১ হাজার ৫০০ ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন।

জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ এখন বিএনপির দিকে ঝুঁকছে।

জরিপের সামগ্রিক ফলাফলে দেখা গেছে, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন ১১ দশমিক ৯ শতাংশ, এনসিপিকে ১ দশমিক ৭ শতাংশ, জাতীয় পার্টিকে শূন্য দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন ২ দশমিক ৬ শতাংশ ভোটার।

আসনভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে,

ভোটের বাকি আর মাত্র দুই দিন থাকতে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি তাদের সম্ভাব্য ফলাফলভিত্তিক জরিপ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।

দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৪১ হাজার ৫০০ ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন।

জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ এখন বিএনপির দিকে ঝুঁকছে।

জরিপের সামগ্রিক ফলাফলে দেখা গেছে, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন ১১ দশমিক ৯ শতাংশ, এনসিপিকে ১ দশমিক ৭ শতাংশ, জাতীয় পার্টিকে শূন্য দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন ২ দশমিক ৬ শতাংশ ভোটার।

আসনভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০৮টি আসনে জয় পেতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে। এছাড়া ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৬৮ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে সমর্থন করেছেন। শফিকুর রহমানকে সমর্থন করেছেন ১৪ শতাংশ এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ উত্তরদাতা।

জরিপে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে ৭১ দশমিক ১ শতাংশ নারী ভোটার দলটিকে সমর্থন করছেন। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল ৩৭ দশমিক ২ শতাংশ।

পূর্বে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবার বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জরিপে উঠে এসেছে।

সরকার গঠন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জরিপে অংশগ্রহণকারী ৬৬ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করছেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি

। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে। এছাড়া ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৬৮ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে সমর্থন করেছেন। শফিকুর রহমানকে সমর্থন করেছেন ১৪ শতাংশ এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ উত্তরদাতা।

জরিপে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে ৭১ দশমিক ১ শতাংশ নারী ভোটার দলটিকে সমর্থন করছেন। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল ৩৭ দশমিক ২ শতাংশ।

পূর্বে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবার বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জরিপে উঠে এসেছে।

সরকার গঠন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জরিপে অংশগ্রহণকারী ৬৬ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করছেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি  নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে  জয় পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট