1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

ত্রয়োদশ সংসদের স্পিকার পদে ড. মঈন খান!

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে কে বসছেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, এই গুরুত্বপূর্ণ পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সম্ভাবনা সবচেয়ে বেশি।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দপ্তরে ড. মঈন খানের স্পিকার হওয়ার বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত ড. মঈন খান নরসিংদী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের গ্রহণযোগ্যতা দলমত নির্বিশেষে সবার কাছে রয়েছে বলে মনে করা হয়।

ডেপুটি স্পিকার পদের জন্যও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এই দৌড়ে রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

অন্যদিকে সরকারদলীয় চিপ হুইপ পদে নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে। কৌতূহলজনক বিষয় হলো, আলোচনায় থাকা এই নেতাদের কেউই এখন পর্যন্ত তারেক রহমানের বর্তমান মন্ত্রিসভায় স্থান পাননি।

স্পিকার হওয়ার বিষয়ে ড. আবদুল মঈন খান বলেন, ১৯৯১ সালে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে একদিন সংসদ পরিচালনার সুযোগ হয়েছিল তাঁর, যা বেশ প্রশংসিত হয়েছিল। বর্তমানে দল তাঁকে যে দায়িত্ব দেবে, তা তিনি যথাযথভাবে পালনের চেষ্টা করবেন বলে জানান।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সংসদের শীর্ষ পদগুলো নিয়ে সাধারণ মানুষের মাঝেও কৌতূহল বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে নিশ্চিত করেছেন, ১২ মার্চ বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে এবং সেদিনই নির্ধারণ হবে কারা বসছেন সংসদ পরিচালনার শীর্ষ আসনগুলোতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট